Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৮ ডিসেম্বর, ২০১৭

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মাজিদুর রহমান হত্যা মামলার ২জন আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

রোববার (১৭ ডিসেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে শ্রীমঙ্গল থানার বৌলাসীর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯ সিলেটের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ফাকু মিয়া (৪৫) হবিগঞ্জ জেলার বাহুবল থানার দেবীপুর গ্রামের আব্দুর নুরের পুত্র ও অপরজন আইয়ুব আলী (২৭) একই থানার মহিষদোলন হাংসাং পাঁচটিলা গ্রামের মৃত সুন্দর আলীর পুত্র।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল জেলার শ্রীমঙ্গল থানার বৌলাসীর বাজার এলাকায় অভিযান চালিয়ে ফাকু মিয়া ও আইয়ুব আলীকে গ্রেপ্তার করে। পরে তাদের বাহুবল থানায় হস্তান্তর করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, গত ৫ অক্টোবর পূর্ব শত্রুতার জের ধরে বাংলাদেশ সেনাবাহিনীর অবসর প্রাপ্ত সার্জেন্ট মাজিদুর রহমানকে পরিকল্পিতভাবে পথরোধ করে প্রকাশ্য দিবালোকে দেশীয় অস্ত্রের আঘাতে হত্যা করে গ্রেপ্তারকৃতরা। এরপর তারা মাজিদুর রহমানের ডান পা হাঁটু থেকে বিচ্ছিন্ন করে কাটা পা নিয়ে উল্লাস করে বলেও জানানো হয় এ বিজ্ঞপ্তিতে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.