সংবাদ বিজ্ঞপ্তি | ১৮ ডিসেম্বর, ২০১৭
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীতে মিছিল-সমাবেশ করেছে সংগঠনটি।
নগরীর রেজিস্ট্রি মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে শ্রমিক নেতারা বলেন, সংগঠন থেকে বহিস্কৃত শ্রমিক নেতা ট্রেড ইউনিয়ন সংঘ নামধারী ছাদেক মিয়ার নির্দেশে শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলা করা হয়। ছাদেককে টাকা আত্মসাতের কারণে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
ছাদেক ও তার সহযোগীরা বিভিন্ন সময় অফিস ভাংচুরসহ নানা প্রকার কর্মকাণ্ড করে যাচ্ছে। জেলা এনডিএফ এর সাধারণ সম্পাদক জয়দীপ দাস চম্পু সকল অপকর্মের হোতা। এরা তাদের সহযোগীদের নিয়ে নানা অপকর্ম করে আসছে। বক্তারা শ্রমিক নাধারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার দাবি করে হোটেল সেক্টরে বাজারমূল্যের সাথে সংগতি রেখে নূন্যতম ১০ হাজার টাকা মজুরি ঘোষণার দাবি জানান।
হোটেল শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম সফর আলী খানের পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য দেন, জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক মো. জমির আলী, অর্থ সম্পাদক ইউসুফ জামিল, সদস্য রফিবুল ইসলাম উজ্জ্বল, জাকির হোসেন, জাবেদ আহমদ, ফখরুল ইসলাম, সুমন আহমদ, আহমদ আলী, হারুনুর রশিদ প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছালিক মিয়া, শাহ আলম, মোজাম্মেল আলী, আজিজুর রহমান, দুলাল আহমদ, এস বাবুল, রাহেলা বেগম, আছমা বেগম, সাথী বেগম, মুন্নি বেগম, সাম্মি আক্তার, জোসনা বেগম, জাহেরা বেগম, খোদেজা বেগম, মনোয়ারা বেগম, নাজমিন বেগম, হায়াতুন বেগম, লিজা বেগম, আয়শা বেগম।