Sylhet Today 24 PRINT

বিজয় দিবসে হাজারীবাগে ক্রীড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ১৯ ডিসেম্বর, ২০১৭

মহান বিজয় দিবস উপলক্ষে হাজারীবাগ সিক্স-এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট, ক্রীড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) বিকালে সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ হাজারীবাগ ক্রীড়া সংস্থার আয়োজনে এ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ও সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সিলেট মহানগরের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।

প্রতিযোগিতার পৃষ্ঠপোষক ও সিলেট সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক আমিনুর রহমান পাপ্পুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিক মিয়া ইলিয়াছ, সাবেক মেম্বার আলতাব মিয়া, মো. আব্দুল গফুর, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. কুতুব উদ্দিন, যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রবাস বিষয়ক সম্পাদক ফজলুল হক, হাজী ছাদিক আহমেদ, ৪,৫ ও ৬নং ওয়ার্ডের কাউন্সিলর জাহানারা খানম মিলন, শাহীন আহমদ, স্বপন আহমদ, রুহেল আহমদ ইলিয়াছ, তোয়েলুর রহমান শিপন, শাহান আহমদ, রাব্বি আহমেদ ইলিয়াছ।

মো. তারেক হাসান সোহাগ ও রাজীব আহমেদে যৌথ পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজিব আহমেদ, সজীব আহমেদ, সোহাগ আহমেদ, ইমরান আহমেদ, নাহিদ, তুহিন, হৃদয়, মাহিন, শাহীন, লিটন, সাজুল, জুয়েল, ইমন, নাজিম, রুহান অভি, সানি, শিপলু, মৃদুল প্রমুখ।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.