সিলেটটুডে ডেস্ক | ১৯ ডিসেম্বর, ২০১৭
মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট সদর উপজেলার খুরশিদ আলী উচ্চবিদ্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামসুল ইসলাম টুনু মিয়ার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আবুল কয়েস তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মো. কবির হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় শিক্ষানুরাগী কমিটির সদস্য এবং এফআইভিডিবি কর্মসূচি পরিচালক জাহিদ হোসেন, দাতা সদস্য ও প্রবাসী কমিউনিটি নেতা হাজী আব্দুল মালিক আজির, সাবেক প্রধান শিক্ষক প্রদীপ দত্ত, ইউপি সদস্য মুজিবুর রহমান, অভিভাবক সদস্য ও মুরব্বী মো. সলিম উল্লাহ, বাবুল মিয়া সাবেক ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তরুন সমাজসেবক মুরাদ হোসেন প্রমুখ।