সিলেটটুডে ডেস্ক | ২০ ডিসেম্বর, ২০১৭
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে এসএমপির জালালাবাদ থানায় মামলা দায়েরের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর বিএনপি বিক্ষোভ কর্মসূচির উদ্যোগ নিয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকাল ৩টায় সিলেটে রেজিস্টারি মাঠে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বিক্ষোভ কর্মসূচিতে সিলেট জেলা ও মহানগর বিএনপি সর্বস্তরের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল কাইয়ুম জালালী পংকী, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।