Sylhet Today 24 PRINT

সিলেট মাতৃমঙ্গল হাসপাতালের সাবেক পরিচালক ডা. আহমদ হোসেন আর নেই

সিলেটটুডে ডেস্ক |  ২০ ডিসেম্বর, ২০১৭

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট মাতৃমঙ্গল হাসপাতালের সাবেক পরিচালক ডা. সৈয়দ আহমদ হোসেন নিউইয়র্কে মারা গেছেন। ইতিমধ্যে তাঁর মরদেহ দেশে এসে পৌঁছেছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বাদ জোহর হযরত শাহজালাল মাজার মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। মরহুমের জানাজার নামাজে সবাইকে উপস্থিত হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সাবেক সেক্রেটারি বদরুরজামান সেলিম।

অনুরোধকালে তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.