Sylhet Today 24 PRINT

পুলিশ প্রশাসনের সাথে পরিবহণ শ্রমিকদের সভা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ২০ ডিসেম্বর, ২০১৭

সাধারণ শ্রমিকদের অবরোধের প্রেক্ষিতে শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে পুলিশ প্রশাসনের সাথে সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপ ও জেলা ট্রাক পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং-২১৫৯ এর নেতৃবৃন্দের এক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় হাইওয়ে পুলিশ বাইপাস কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিওনের অতিরিক্ত পুলিশ সুপার মো. এনামূল কবির।

এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক পলক আহমদ চৌধুরী, জেলা ট্রাক পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং-২১৫৯ এর উপদেষ্টা হাজী লোকমান মিয়া, সভাপতি দিলু মিয়া, কার্যকরী সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আব্দুল গফুর, সহ -সভাপতি হাসমত আলী হাস, তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মাসুক মিয়া, এসআই জুলফিকার জামান, অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ের এএসআই বেলায়েত হোসেন, মো. রুবেল মিয়া প্রমুখ।
 
সভায় সিদ্ধান্ত হয়, ৬ চাকার যানবাহনগুলো গাড়ির ওজন সহ ২২ টন ও ১০ চাকার যানবাহনগুলো গাড়ির ওজনসহ ৩০ টন মালামাল বহন করতে পারবে। গাড়ির সকল প্রকার বৈধ কাগজপত্র, লাইসেন্স সঙ্গে রাখতে হবে। ঘুম নিয়ে বা কোন প্রকার নেশাগ্রস্থ হয়ে গাড়ি চালানো যাবে না। পরিবহণ আইন সম্পর্কে সাধারণ শ্রমিকদের ধারণা দেওয়ার জন্য মাইকিং করে প্রচারের ব্যবস্থা করার আহ্বান জানান।
 
সভা শেষে পরিবহণ নেতৃবৃন্দ হাইওয়ে পুলিশ সিলেট রিজিওনের অতিরিক্ত পুলিশ সুপার মো. এনামূল কবির পুলিশ সুপার পদোন্নতি হওয়ায় ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.