Sylhet Today 24 PRINT

সিসিকের প্রধান প্রকৌশলী লাঞ্ছিতের ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে এইএসিএফ

সিলেটটুডে ডেস্ক |  ২০ ডিসেম্বর, ২০১৭

সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজের উপর মহিলা কাউন্সিলর শামীমা স্বাধীন কর্তৃক লাঞ্চিতের ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারিং এন্ড আর্কিটেকচারাল কন্সালটেন্সি ফার্ম, সিলেট।

বুধবার (২২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। একই সাথে হামলাকারী কাউন্সিলর শামীমা স্বাধীনের বহিস্কারের দাবি জানায় সংগঠনটি।

এদিকে সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজের সাথে তাঁর বাসায় সাক্ষাত করেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ। এ সময় তারা নুর আজিজকে পদত্যাগ থেকে সরে আসার অনুরোধ জানান।

সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী সাহাব উদ্দিন শামীম, সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহজাহান কবির রিপন, প্রকৌশলী মাইনুল ইসলাম চৌধুরী, প্রকৌশলী সদানন্দ ভট্টাচার্য, প্রকৌশলী জুবেল আহমদ চৌধুরী, প্রকৌশলী কৃপেশ দেবনাথ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.