Sylhet Today 24 PRINT

মুক্তিযোদ্ধা আজির উদ্দিনকে দেখতে হাসপাতালে মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর কমান্ড

সিলেটটুডে ডেস্ক |  ২০ ডিসেম্বর, ২০১৭

গোয়াইনঘাট থানার পাইক্রাস গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. আজির উদ্দিনকে দেখতে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ওসমানী হাসপাতালে যান মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ড ও ডেপুটি কমান্ডার মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালিক, ডেপুটি কমান্ডার মনাফ খান।

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সিলেট মহানগর আহবায়ক নূর হোসেন কামাল ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগর নেতৃবৃন্দ, রাসেল আহমদ, সিরাজুল ইসলাম, চুরকি, আবু সাঈদ, কর্নেল আহমদ, সাবেক ছাত্রলীগ নেতা মির্জা নুরুল ইসলাম বেগ, যুব কমান্ড নেতা আরিফুল হক প্রমুখ। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.