সিলেটটুডে ডেস্ক | ২০ ডিসেম্বর, ২০১৭
এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) সিলেট অঞ্চলের গৌরবের ৪০ বছর পূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট শহরের উপশহরস্থ রোজভিউ হোটেলের ক্রিস্টাল বল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানসূচীর মধ্যে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আটাব বাংলাদেশের সভাপতি এস এন মঞ্জুর মোর্শেদ মাহবুব।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) সিলেট অঞ্চলের চেয়ারম্যান মো.আব্দুল জব্বার জলিল ও সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান খান রেজওয়ান বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।