সিলেটটুডে ডেস্ক | ২০ ডিসেম্বর, ২০১৭
সিলেটের অতিরিক্ত ডিআইজি মো. নজরুল ইসলামকে কর্মস্থলে বিশেষ অবদানের জন্য আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা জাস্ট হেল্প ফাউন্ডেশন এর উদ্যোগে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) সিলেটের আলমপুরস্থ ডিআইজি কার্যালয়ে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
জাস্ট হেল্প ফাউন্ডেশন এর ফাউন্ডার চেয়ারম্যান, চ্যানেল এস ম্যানচেস্টারের ব্যুরো প্রধান ও ঢাকা আবাহনী হকি ক্লাবের সাবেক অধিনায়ক যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রহমান মিজান ও ফাউন্ডেশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের আজীবন সদস্য সৈয়দ সাইদুল ইসলাম দুলাল এর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আলহাজ্ব উস্তার মিয়া, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ভিরু ও কোষাধ্যক্ষ মো. মূসা রাসেল।