Sylhet Today 24 PRINT

চিরকুটের ‘উধাও’ বাংলাদেশ ট্যুর শীর্ষক কনসার্ট অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ২১ ডিসেম্বর, ২০১৭

নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেলো জনপ্রিয় ব্যান্ড চিরকুট ‘উধাও’ বাংলাদেশে ট্যুর শীর্ষক কনসার্ট।

বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় সিলেট নগরীর রিকারীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে লিডিং ইউনিভার্সিটির সিএসই বিভাগের ৩২ তম ব্যাচের আয়োজনে অনুষ্ঠিত হয় উক্ত কনসার্টটি।

লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ৩২তম ব্যাচের আমন্ত্রণে জনপ্রিয় ব্যান্ড দল চিরকুট এর হুয়াওয়ে নোভা ২ আই প্রেজেন্টস চিরকুট ‘উধাও’ বাংলাদেশে ট্যুর শীর্ষক কনসার্ট অনুষ্ঠিত হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: কামরুজ্জামান চৌধুরী, অতিথিবৃন্দ ও ব্যান্ড শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন।

লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে চিরকুট এর ’উধাও’র লঞ্চিং উপলক্ষে কনসার্ট এ প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী সিলেটে চিরকুট দলকে স্বাগত জানিয়ে তাদের আসন্ন এলবামের সাফল্য কামনা করেন। তিনি এ মনোজ্ঞ কনসার্ট এর আয়োজন করার জন্য সিএসই বিভাগের ৩২তম ব্যাচের সকল শিক্ষার্থীকে ধন্যবাদ জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.