সংবাদ বিজ্ঞপ্তি | ২১ ডিসেম্বর, ২০১৭
মহান বিজয় দিবস উপলক্ষে গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) বিকেল ৪ টায় উপজেলার পৌর সদরের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি এম আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর'র উপজেলা প্রতিনিধি হারিছ আলী, দৈনিক সিলেটের মানচিত্র'র গোলাপগঞ্জ প্রতিনিধি খালেদ হোসেন, অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বদরুল আলম, প্রচার সম্পাদক শেখ জাহিদ হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: রুবেল আহমদ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ বাজারের ব্যবসায়ী রিপন আহমদ, আফিক উদ্দিন, জহির আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশে বসবাস করছি, সেই সব সূর্য সন্তানদের দেশপ্রেমের অনুপ্রেরণা আমাদের বুকে লালন করতে হবে। তাদের মত দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ ভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
বক্তারা আরো বলেন, সাংবাদিকদের লেখনীয় শক্তির মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সঠিক ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরা এবং তাদের মাঝে দেশ প্রেম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।