সিলেটটুডে ডেস্ক | ২১ ডিসেম্বর, ২০১৭
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে এক পঙ্গু ছাত্রকে ১০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। পঙ্গু ছাত্র শেখ মো. আমিনুল হক মুন্না দক্ষিণ সুরমার কুতুব জালাল হাই স্কুলে পড়াশোনা করে।
সম্প্রতি নগরীর তালতলাস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে রোটারী ডিস্ট্রিক ৩২৮২ এর গভর্নর রোটারিয়ান প্রফেসর ড. মো. তৈয়ব চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ আর্থিক সহায়তা প্রদান করেন।
রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটারিয়ান অধ্যাপক সাব্বির আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. শামসুদ্দিনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন জোনাল কো-অর্ডিনেটার রোটারিয়ান রোটারিয়ান পিপি জাকির আহমদ চৌধুরী, ডেপুটি গভর্নর রোটারিয়ান পিপি হুমায়ুন ইসলাম কামাল, অ্যাসিস্টেন্ট গভর্নর পিপি রোটারিয়ান নজরুল ইসলাম, পিপি সিদ্দিকুর রহমান অ্যাডভোকেট, পিপি এম.এ. খালিক, পিপি সৈয়দ সুজাত আলী, পিপি আব্দুল মুকিত, আইপিপি শহিদুল ইসলাম অ্যাডভোকেট, রোটারিয়ান পিপি আবুল বশর, রোটারিয়ান পিপি আব্দুল আলী, রোটারিয়ান বিকাশ কান্তি দাশ, রোটারিয়ান আলমগীর কবির, রোটারিয়ান মনসুর আহমদ, রোটারিয়ান তাজুল ইসলাম হাসান, রোটারিয়ান আবুল হাসান, রোটারিয়ান স্বরাজ বন্ধু দাশ, রোটারিয়ান এম এ রহিম, রোটারিয়ান খোদেজা রহিম কলি প্রমুখ।