Sylhet Today 24 PRINT

বিএনপি নেতা মোজাম্মিল আলীর মৃত্যুতে সিলেট জেলা বিএনপির শোক

সিলেটটুডে ডেস্ক |  ২১ ডিসেম্বর, ২০১৭

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাজী মুজ্জামিল আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, প্রবীণ এই বিএনপি নেতা দলের প্রতিষ্ঠালগ্ন থেকে নিরলসভাবে জাতীয়তাবাদী শক্তিতে সুসংগঠিত করতে কাজ করে গেছেন, যার সুফল আজ কোম্পানীগঞ্জ বিএনপি পরিবার উপভোগ করছে। তাঁর মৃত্যুতে জাতীয়তাবাদী পরিবার হারিয়েছে একজন নিবেদিত প্রাণকে।

নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.