Sylhet Today 24 PRINT

সিলেট রামকৃষ্ণ মিশনে বিবেকানন্দ বিদ্যার্থী ভবনের পুনর্মিলনী উৎসব শুক্রবার

সংবাদ বিজ্ঞপ্তি |  ২১ ডিসেম্বর, ২০১৭

সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রম বিদ্যার্থী ভবনের ছাত্র পুনর্মিলনী-২০১৭ উদযাপন উপলক্ষে শুক্রবার (২২ ডিসেম্বর) দিনব্যাপী ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে সকাল সাড়ে ৭টায় নিবন্ধন কার্ড সংগ্রহ, সকাল সাড়ে ৮টায় উদ্বোধনী অনুষ্ঠান।

অনুষ্ঠানের উদ্বোধন করবেন কলকাতা বাগবাজার রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ মহারাজ। এরপর সকাল ৯:১৫ মিনিটে বর্ণাঢ্য এক শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ১০টায় গীতিমাল্য স্মরণিকার মোড়ক উন্মোচন ও স্মৃতিচারণ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন কলকাতা বাগবাজার রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ মহারাজ। আলোচনায় অংশগ্রহণ করবেন স্বামী পূর্ণব্রতানন্দ, স্বামী হরিদাসনন্দ।

সভায় সভাপতিত্ব করবেন পূর্ণর্মিলনী ২০১৭ উদযাপন কমিটির আহবায়ক ফণী ভূষণ সরকার। স্বাগত বক্তব্য রাখবেন গীতিমাল্য সম্পাদক বিনয় ভূষণ তালুকদার। ধন্যবাদ জ্ঞাপন করবেন শিমুল রায়।

বিকাল ৩টায় সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কলকাতা বাগবাজার রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ। বিশেষ অতিথি থাকবেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার বাসুদেব বণিক। আলোচনায় অংশগ্রহণ করবেন ব্যাংকার রূপক ভট্টাচার্য, মাধ্যমিক শিক্ষা অফিসার সত্যব্রত রায়, বিশিষ্ট চিকিৎসক ডাঃ রঞ্জন রায়, সহ অধ্যাপক বাসুদেব পাল। স্বাগত বক্তব্য রাখবেন শিক্ষক কালীপদ আচার্য। ধন্যবাদ জ্ঞাপন করবেন দীপন বিশ্বাস। সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এডভোকেট শশাঙ্ক শেখর পাল।

বিকেল ৫টায় আলোচনা সভয় সভাপতিত্ব করবেন রামকৃষ্ণ মিশন আশ্রম সিলেটের সম্পাদক স্বামী চন্দ্রনাথানন্দ। এতে প্রধান অতিথি থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। সম্মানিত অতিথি থাকবেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া, বিশেষ অতিথি থাকবেন সুনামগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ পরিমল কান্তি দে। এসময় আলোচনায় অংশগ্রহণ করবেন সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক বিজিত কুমার দে, এডভোকেট কল্যাণ চৌধুরী, অধ্যাপক সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস, প্রভাষক কানন কান্তি দাস। স্বাগত বক্তব্য রাখবেন পুনর্মিলনী ২০১৭ উদযাপন কমিটির সদস্যসচিব দেবাশীষ রায়। ধন্যবাদ জ্ঞাপন করবেন শিক্ষক ননী গোপাল রায়।

সন্ধ্যায় ৭টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী চম্পা বণিক ও সঞ্জয় বণিক। রাত ৮টায় বাউল সংগীত পরিবেশন করবেন শামীম আহমদ ও সূর্যলাল দাস প্রমুখ।

দিনব্যাপী অনুষ্ঠানমালায় সংশ্লিষ্ট সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রম বিদ্যার্থী ভবনের ছাত্র পুনর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক ফণী ভূষণ সরকার ও সদস্য সচিব দেবাশীষ রায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.