Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৩ ডিসেম্বর, ২০১৭

অভিভাবকদের ভুলের কারনে শিশুদের স্বাস্থ্য যাতে ঝুঁকিতে না পড়ে সে ব্যাপারে সকলতে সচেতন থাকার আহবান জানান মেয়র আলহাজ্ব জি, কে গউছ।

তিনি ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন দ্বিতীয় রাউন্ড উদ্বোধন কালে এক সংক্ষিপ্ত বক্তৃতায় এ আহবান জানান।

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে হবিগঞ্জ পৌরসভার টাউন মডেল বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন একসময় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে অভিভাবকদের মধ্যে কিছু বিভ্রান্তি ছিল। বর্তমানে এ সকল বিভ্রান্তি আর নেই। ৬ মাস হতে ৫ বছরের শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে স্বতঃস্ফূর্তভাবে হবিগঞ্জ পৌরসভার ৩৯ টি কেন্দ্রে আসার জন্য তিনি অভিভাবকদের প্রতি আহবান জানান।

তিনি বলেন শিশুরা আগামীতে দেশের নেতৃত্ব দেবে। তাই শিশুরা যাতে সুস্থ দেহ ও মন নিয়ে বেড়ে উঠতে পারে সেদিকে আমাদের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
তিনি দায়িত্বশীল সকলের আন্তরিকতায় সরকারের ক্যাম্পেইন সফল ও সার্থক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মেয়র বলেন ভিটামিন এ ক্যাপসুল গ্রহণে দৃষ্টি শক্তিজনিত সমস্যাসহ অন্যান্য সমস্যা হতে শিশুদের মুক্ত করা যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পৌরকাউন্সিলর অপর্ণা পাল, টাউন মডেল বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সেলিম মিয়া ও হবিগঞ্জ পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর অবনী কুমার দাস প্রমুখ। পরে শিশুর মুখে ভিটামিন এ ক্যাপসুল তুলে দিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন মেয়র আলহাজ্ব জি, কে গউছ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.