Sylhet Today 24 PRINT

রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সম্পাদক নির্বাচিত হওয়ায় জামিলকে চেম্বারের সংবর্ধনা

সিলেটটুডে ডেস্ক |  ২৪ ডিসেম্বর, ২০১৭

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক জনাব মো. আব্দুর রহমান (জামিল) বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের ২০১৮-২০২০ সাল মেয়াদের সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচিত হওয়ায় তাঁকে সিলেট চেম্বারের পরিচালনা পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সংবর্ধনার কথা জানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সভাপতি জনাব খন্দকার সিপার আহমদ, সহ-সভাপতি জনাব মো. এমদাদ হোসেন, পরিচালক জনাব মো. হিজকিল গুলজার, জনাব মো. সাহিদুর রহমান, জনাব মুশফিক জায়গীরদার, জনাব আমিরুজ্জামান চৌধুরী, জনাব আব্দুর রহমান, জনাব চন্দন সাহা, জনাব ফালাহ উদ্দিন আলী আহমদ, জনাব হুমায়ুন আহমেদ ও জনাব মুজিবুর রহমান মিন্টু।


উল্লেখ্য, তিনি বিগত মেয়াদেও সাধারণ সম্পাদকের দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.