সিলেটটুডে ডেস্ক | ২৫ ডিসেম্বর, ২০১৭
সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিনের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি।
সোমবার (২৫ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তারা এ শোক প্রকাশ করেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
মহানগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক লোকমান আহমদ স্বাক্ষরিত বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দ এ শোক প্রকাশ করেন।