Sylhet Today 24 PRINT

বিএনপি নেতা সালমান রশিদের মৃত্যুতে সিলেট জেলা বিএনপির শোক

সিলেটটুডে ডেস্ক |  ২৫ ডিসেম্বর, ২০১৭

সিলেট জেলার কানাইঘাট উপজেলা যুবদলের সাবেক আহবায়ক, কানাইঘাট উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৫নং বরচতুল ইউনিয়নের সাবেক মেম্বার সালমান রশিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপি।

সোমবার (২৫ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, দেশের এই ক্রান্তিকালে বিএনপি পরিবারের এই সদস্যকে হারিয়ে আমরা গভীর শোকাহত। এই অসময়ে তার চলে যাওয়ায় বিএনপি পরিবারের অনেক ক্ষতি সাধিত হয়েছে, যা সহজে পূরণ হওয়ার নয়। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।  


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.