Sylhet Today 24 PRINT

হাজারী গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ২৫ ডিসেম্বর, ২০১৭

হাজারী গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটির প্রবাসী নেতৃবৃন্দ দেশে আগমন উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের সিকন্দরপুর হাজারী গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) সোসাইটির কার্যালয় সিকন্দরপুর হাজারী বাড়ীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে হাজারী গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটির সমাজ উন্নয়ন কর্মকাণ্ড, গরীব অসহায় মানুষের কল্যাণে আর্থিক সহায়তা ও শিক্ষা সম্প্রসারণের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

তিনি সোসাইটির কার্যক্রমকে আরো গতিশীল করতে ৫০ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।

দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুল আম্বিয়ার সভাপতিত্বে ও সোসাইটির অন্যতম উপদেষ্টা মাস্টার সাইফ উদ্দিনের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সোসাইটির প্রবাসী সমন্বয়ক আমেরিকা প্রবাসী মো. ফখর উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী মো. নাসির উদ্দিন ও আরব আমিরাত প্রবাসী শাহজাহান মিয়া।

সংবর্ধনা অনুষ্ঠান অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শামসুজ্জামান কবির, মো. খলিল উদ্দিন, আখলাকুল মাওলা বাহার, আল মাহমুদ বিলাল, মিফতাউজ্জামান, মোস্তাক আহমদ, সাকী হাজারী, আহবাব হোসেন বাচ্চু, কয়েছ আহমদ, জসীম উদ্দিন, হাসান বিন সাইফ, নাজিম উদ্দিন প্রমুখ।

পরে সংবর্ধিত অতিথি সোসাইটির প্রবাসী সমন্বয়ক আমেরিকা প্রবাসী মো. ফখর উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী মো. নাসির উদ্দিন ও আরব আমিরাত প্রবাসী শাহজাহান মিয়াকে সম্মাননা ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী সহ সোসাইটির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীকে সোসাইটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং পরে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.