Sylhet Today 24 PRINT

কমিউনিটি ক্লিনিক গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে : মানিক

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৫ ডিসেম্বর, ২০১৭

সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন‚ কমিউনিটি ক্লিনিক অবহেলিত গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য কাজ করছে। স্বাস্থ্যসেবা জনগণের কাছে পৌঁছে দিতে বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা সরকার প্রতিটি ইউনিয়নে তিনটি করে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন। এতে গ্রামের ৩০ ধরনের স্বাস্থ্যসেবা পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী।

সোমবার (২৫ ডিসেম্বর) ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কমিউনিটি ক্লিনিকের উদ্ভোধনকালে এমপি মানিক আরও বলেন ১৯৯৮ সালে গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবার কথা চিন্তা করে কমিউনিটি ক্লিনিক গঠন করার উদ্যোগ নেয় কিন্তু ২০০১ সালে জোট সরকার ক্ষমতায় এলে জনগণের এ সেবাটি বন্ধ করে দেয়। কিন্তু মানবতার নেত্রী আবারও ক্ষমতায় এলে এ সেবাটি পুনরায় চালু করা হয়।

স্থানীয় মুরব্বী আব্দুস ছত্তারের সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা আছকির মিয়া ও আব্দুস শহীদের যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন‚  বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ‚ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী ডা. এ কে এম বদরুল ইসলাম‚ ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিৎ শর্মা‚ ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আফজাল হুসেন।

উপস্থিত ছিলেন‚ ছাতক উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাফি আহমদ রিংকু‚ স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক কবির আহমদ সেবুল‚ দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ছালিক মিয়া‚ ছাতক উপজেলা ছাত্রলীগ নেতা নিয়ামাত আলী. জাহেদ হুসেন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.