Sylhet Today 24 PRINT

শুরু হচ্ছে জাতীয় নেতা ‘আব্দুর রাজ্জাক স্মরণ’ অনুষ্ঠান

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৭ ডিসেম্বর, ২০১৭

মানুষ মানবতা ও উন্নয়নের আজন্ম সাধক, মুক্তিযুদ্ধের অন্যতম শীর্ষ সংগঠক, জাতীয় নেতা আব্দুর রাজ্জাকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘আব্দুর রাজ্জাক স্মরণ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে সিলেট কেন্দ্রীয় শহীদমিনার প্রাঙ্গণে।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টায় আব্দুর রাজ্জাক স্মরণসভা উদযাপন পর্ষদের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদমিনার প্রাঙ্গণে জাতীয় সংগীতের মাধ্যমে কর্মসূচি শুরু হবে।

বিকেল সোয়া ৩টায় পুষ্পস্তবক অর্পণ, সাড়ে ৩টায় আলোচনাসভা ও সন্ধ্যা ৬টায় তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইয়াং বাংলা-এর আহবায়ক সংসদ সদস্য নাহিম রাজ্জাক।

উক্ত স্মরণানুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন ‘আব্দুর রাজ্জাক স্মরণসভা উদযাপন পর্ষদ’র আহবায়ক মুকির হোসেন চৌধুরী ও সদস্য সচিব প্রণবকান্তি দেব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.