Sylhet Today 24 PRINT

সিলেট জেলা বিএনপির কর্মীসভা বৃহস্পতিবার, অতিথি গয়েশ্বর

সিলেটটুডে ডেস্ক |  ২৭ ডিসেম্বর, ২০১৭

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলার এক গুরুত্বপূর্ণ কর্মীসভা বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা ২টায় নগরীর সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সিলেট জেলার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ, সিলেট জেলার বিএনপি দলীয় সাবেক সকল সংসদ সদস্য ও বিগত সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীগণ, বিএনপি সিলেট জেলা কার্যনির্বাহী কমিটির সকল সদস্যগণ এবং জেলার অন্তর্গত সকল উপজেলা ও পৌর শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, ১নং সহ-সভাপতি, ১নং যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ, সিলেট জেলার বিএনপি দলীয় সকল উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রবৃন্দ, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সিলেট জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ।

অনুষ্ঠানের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন।

যথা সময়ে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ এই কর্মীসভাকে সফল করার জন্য উপরোল্লিখিত নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.