Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধুর ভাষণ স্বীকৃতি পাওয়ায় গোলাপগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের আনন্দ মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ২৮ ডিসেম্বর, ২০১৭

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ আন্তর্জাতিক ইউনেস্কোর 'ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ' ঘোষণা করায় গোলাপগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগ, যুবলীগের উদ্যোগে এক আনন্দ মিছিল বের করা হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) হেতিমগঞ্জ বাজারে এ মিছিল করা হয়।

জেলা যুবলীগ নেতা জুবের আহমদের সভাপতিত্বে ও গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের আরাফাত হকের পরিচালনায় মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা হোসেন আহমদ খোকা, সুহেল বক্স, আমুড়া ইউনিয়নের সদস্য কামরান আহমদ, গোলাপগঞ্জ পৌর যুবলীগ নেতা এনায়েত করিম খোকন, গোলাপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা মখছুছ আলম, গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের সংগ্রামি সভাপতি কামরান আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সদ্য সাবেক উপ-আপ্যায়ন সম্পাদক মনিরুল হক পিনু, পৌর যুবলীগ নেতা দিলোয়ার হোসেন, ফখর উদ্দিন, সুফিয়ান আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা কবির আহমদ, মাসুদ আহমদ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা মামুন আহমদ, জুনেদ আহমদ, জুয়েল আহমদ, হিমেল আহমদ, সাজু আহমদ, কৃতিস, সানি, জাবেদ, আবু আবিদ, পৌর ছাত্রলীগ নেতা সাবের হোসেন নয়ন, কামরান আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা ফারহান আহমদ মারজান, আবু তাহের শুভ, মাসুদ আহমদ, সাইফুল ইসলাম, আবু আবিদ, পাবেল আহমদ, রুবেল আহমদ, জুবায়ের হোসেন, উত্তম, লিমন, রিপন, সাকিল, শাওন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.