Sylhet Today 24 PRINT

সিলেট জেলা কর আইনজীবী সমিতির নতুন সভাপতি ভোলা, সম্পাদক খোকন

সিলেটটুডে ডেস্ক |  ২৮ ডিসেম্বর, ২০১৭

সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০১৮ সালের কার্যকরী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এডভোকেট মৃত্যুঞ্জয় ধর (ভোলা) ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মোহাম্মদ আলী খোকন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) কর আইনজীবী সমিতির হাউজিং এস্টেটস্থ অফিস কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এছাড়া সহ-সভাপতি পদে মো. খায়রুল ইসলাম চৌধুরী নির্বাচিত হন। যুগ্ম সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে সৌমেন ভট্টাচার্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সমাজকল্যাণ ও পাঠাগার সম্পাদক বিপ্লব চক্রবর্তী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। হিসাব নিরীক্ষক পদে মো. আজিজুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

কার্যকরী পরিষদের সদস্যপদে যারা নির্বাচিত হলেন মো. আবিদ আলী চৌধুরী, মো. সুলেমান হোসেন খান, এম ই এম ইকবালুর রহমান, স্বপন কুমার দাশ, সমরবিজয় সী শেখর, আলী আহমদ প্রমুখ।

এক বিবৃতিতে সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০১৮ সালের কার্যনির্বাহী কমিটির সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর (ভোলা) বারের সকল সম্মানিত সদস্যবৃন্দকে বিগত বছরে ধারাবাহিকতায় এবারের নির্বাচনে তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করায় নির্বাচন কমিশন, সকল সম্মানিত সদস্যবৃন্দ শুভানুধ্যায়ীসহ সকল মহলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বারের আগামী দিনের কর্মকাণ্ডে আরও গতিশীলতা আনতে সকল সম্মানিত সদস্যবৃন্দের সহযোগিতা কামনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.