Sylhet Today 24 PRINT

তাহিরপুরে রনজিত সরকারের শোডাউন

তাহিরপুর প্রতিনিধি |  ২৮ ডিসেম্বর, ২০১৭

সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকা থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সিলেট জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এডভোকেট রনজিত সরকারের এক বিশাল শোডাউন,পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২৮ ডিসেম্বর) সকাল থেকে শুরু করে দিনব্যাপী নির্বাচনী এলাকার তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাঁও, মধ্যনগর থানার সদর বাজার, ধরমপাশা উপজেলার সদর, গাছতলা বাজার, বাদশাগঞ্জ, জয়শ্রী বাজার ও মধুপুর বাজারে পৃথক পৃথক গণসংযোগ ও পথসভা করেন তিনি।

এ সময় তিনি বলেন, হাওর অঞ্চলের সাধারণ মানুষের ভালবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই। আপনাদের ভালবাসায় আমি সত্যিই ধন্য আর এ জন্যই আমি বার বার ছুটে আসি আপনাদের কাছে। আপনারা সবাই আমার ও আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আমার বিশ্বাস আপনাদের দোয়া ও ভালবাসা থাকলে আমি অবশ্যই আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন পাব। এ সময় তিনি হাওরাঞ্চলের মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, আমি আপনাদের পাশে আছি সব সময়েই পাশে থাকবো। তবে আপনাদের কাছে আমার প্রত্যাশা রইল আগামী নির্বাচনে আমরা সবাই নৌকার বিজয় নিশ্চিতে কাজ করে যাবো।

লামাগাঁও বাজারের পথসভায় সাবেক চেয়ারম্যান ও  আওয়ামীলীগ নেতা হারুন অর রশীদের সভাপতিত্বে এবং ছাত্রলীগ নেতা লুৎফুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, বীর মুক্তিযোদ্ধা মনু হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুষেন বর্মণ, সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, বঙ্গবন্ধু সৈনিক লীগ সভাপতি আলম জিলানী সোহেল প্রমুখ।

মধ্যনগর বাজারের পথসভায় থানা আওয়ামীলীগ এর যুগ্ম আহবায়ক আলমগির খসরু এর সভাপতিত্বে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি সুষেন বর্মণ, সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক ধর্মপাশা উপজেলা যুব লীগ নেতা কণিক, জয়শ্রী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত হোসেন, যুবলীগের সভাপতি গৌতম সরকার, মহিউদ্দিন কণিক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, আবুল কালাম আজাদ, জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ সভাপতি মোস্তফা কামাল প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.