Sylhet Today 24 PRINT

বিশ্বম্ভরপুর সিলেট সমিতির সভা ১২ জানুয়ারি

সিলেটটুডে ডেস্ক |  ০২ জানুয়ারী, ২০১৮

বিশ্বম্ভরপুর সমিতি সিলেট এর এক সাধারণ সভা ১২ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৬টায় বন্দরবাজারস্থ রাজা জিসি হাইস্কুল মিলনায়তন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২ জানুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিলেটে অবস্থানরত বিশ্বম্ভপুরবাসীর সকল সদস্যকে উপস্থিত থাকার জন্য সমিতির সভাপতি শাহ মো. হারুন-অর-রশীদ ও সাধারণ সম্পাদক প্রভাষক মো. জামাল হোসেন অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, সমিতির উদ্যোগে ম্যাগাজিন প্রকাশনায় সদস্যদের পরিচিতি অন্তর্ভুক্তকরণের জন্য নতুন সদস্য ভর্তি কার্যক্রম ১২ জানুয়ারি পর্যন্ত চলবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.