Sylhet Today 24 PRINT

বড়লেখায় বিদ্যালয় ভবনের উদ্বোধন

বড়লেখা প্রতিনিধি |  ০৩ জানুয়ারী, ২০১৮

মৌলভীবাজারের বড়লেখার পৌর এলাকায় সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে ভবনটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হুইপ মো. শাহাব উদ্দিন।

এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার প্যানেল মেয়র ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. তাজ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক নাজিম উদ্দিন।

প্রধান অতিথি ছাড়াও অন্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুহেল মাহমুদ, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি প্রণয় কুমার দে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সুয়েব আহমদ, আইনবিষয়ক সম্পাদক গোপাল দত্ত, পিসি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রিয়াজ উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বদরুল হোসেন।

প্রসঙ্গত, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবন নির্মাণ করেছে। এতে ব্যয় হয়েছে ৭৭ লাখ টাকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.