Sylhet Today 24 PRINT

শীতার্তদের মধ্যে সিলেট রামকৃষ্ণ মিশনের শীতবস্ত্র বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি  |  ০৪ জানুয়ারী, ২০১৮

সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের উদ্যোগে দরিদ্র ও অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় আশ্রম প্রাঙ্গণে ১০০টি কম্বল ও ১০৭টি শাড়ী বিতরণ করা হয়।

সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রম পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক বিজিত কুমার দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জানুয়ারি করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার ফয়সল মাহমুদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আশ্রম পরিচালনা কমিটির দিবাকর ধর রাম, রণবীর চক্রবর্তী হারান, ডা. পরেশ দেবনাথ, রিন্টু দে, নীলেন্দু চৌধুরী, বিমল পাল প্রমুখ।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.