Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারের পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৬ জানুয়ারী, ২০১৮

মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উৎসবের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) সকাল  ৯ টায় পৌরসভা স্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করা হয়।

পুনর্মিলনী উৎসবের আহবায়ক আশিকুর রহমান মোশাররফ এর সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র আবু সুফিয়ান এর পরিচালনায়  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টিজ সভাপতি মোঃ কামাল হোসেন।

৯২ ব্যাচের ছাত্র সাইফুল ইসলাম টুটুল জানান, সারা দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান পরিবেশিত হবে, শেষ বিকেলে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করবেন মাইলসের শাফিন আহমদ সহ স্থানীয় শিল্পীবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.