Sylhet Today 24 PRINT

সিলেট উইমেন্স চেম্বারের পিঠা মেলা ১২ জানুয়ারি

সংবাদ বিজ্ঞপ্তি  |  ০৬ জানুয়ারী, ২০১৮

ফাইল ছবি

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে দিন ব্যাপী পিঠা মেলার আয়োজন করা হয়েছে। আগামী ১২ই জানুয়ারি সিলেটের পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলা অনুষ্ঠিত হবে।

সকাল ৯ টায় দিন ব্যাপী এ পিঠা মেলার উদ্বোধন করবেন সিলেটের বিভাগীয় কমিশনার নাজমানারা খানুম। এছাড়া দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে নারী ব্যবসায়ীদের খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

এই পিঠা মেলায় সিলেট বিভাগের নারী উদ্যোক্তারা অংশ নিচ্ছেন। মেলায় স্টল বরাদ্ধ চলছে। স্টল নিতে আগ্রহী উদ্যোক্তারা আগামী ১০ই জানুয়ারির মধ্যে নাম তালিকাভুক্ত করাতে পারবেন বলে জানিয়েছেন সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.