Sylhet Today 24 PRINT

অধ্যাপক ডা. এম. এ. রকিব আর নেই

সিলেটটুডে ডেস্ক |  ০৯ জানুয়ারী, ২০১৮

সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ এর সাবেক অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান, সিলেট ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের প্রতিষ্ঠাতা সভাপতি, সিলেট হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. এম. এ. রকিব মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুর ১২টা ৫৫ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

বিগত কয়েক দিন যাবত তিনি চিকিৎসাধীন ছিলেন। তাঁর নামাজের জানাজা বুধবার (১০ জানুয়ারি) বাদ আসর হযরত শাহজালাল (রা.) মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এবং তৎসংলগ্ন গোরস্থানে দাফন করা হবে।

সিলেট ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি আফম কামাল ও সাধারণ সম্পাদক লোকমান আহমদ এক যুক্ত বিবৃতিতে সমিতির সভাপতি প্রবীণ চিকিৎসক অধ্যাপক ডা. এম. এ. রকিবের মৃত্যুতে শোক প্রকাশ করেন ও তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিবৃতিতে তাঁরা জানাজার নামাজে উপস্থিত হওয়ার জন্য সিলেটের সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.