Sylhet Today 24 PRINT

সিলেট বিভাগীয় যুবলীগের বর্ধিত সভা ১৮ জানুয়ারি

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জানুয়ারী, ২০১৮

শেখ হাসিনার সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসভাকে সফল করার লক্ষ্যে ২৩ জানুয়ারি সিলেট বিভাগীয় যুবলীগের রেজিস্ট্রারি মাঠে প্রতিনিধি সভাকে সফল করার জন্য সিলেট জেলা ও মহানগর যুবলীগের উদ্যোগে বর্ধিত সভার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুর ২টায় সোবহানীঘাটস্থ ইব্রাহীম স্মৃতি সংসদে বিভাগীয় এ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।

বর্ধিত সভায় সিলেট জেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, থানা-উপজেলা-ইউনিয়ন ও সিলেট মহানগর যুবলীগের কার্য নির্বাহী কমিটির সকল সদস্য ও ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদকগণকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন সিলেট জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার মহসীন কামরান ও সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহবায়ক মুশফিক জায়গীরদার, যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ সেলিম।

উল্লেখ্য, বর্ধিত সভায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.