Sylhet Today 24 PRINT

সিলেটে গণতন্ত্রী পার্টির সদস্য সংগ্রহ অভিযান শুরু

সিলেটটুডে ডেস্ক |  ১৭ জানুয়ারী, ২০১৮

গণতন্ত্রী পার্টির সিলেট জেলা শাখার সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) নগরীর তালতলাস্থ কার্যালয়ে দলের কেন্দ্রীয় সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলীর সদস্য পদ নবায়নের মাধ্যমে সিলেট জেলা গণতন্ত্রী পার্টির সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়।

সিলেট জেলা গণতন্ত্রী পার্টির সহ সভাপতি প্রকৌশলী মো. আইয়ুব আলীর সভাপতিত্বে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি বিপুল বিহারী দে, আব্দুল কুদ্দুছ সরদার, মাছুম আহমদ, সৈয়দ সয়েফ আহমদ, সাধারণ সম্পাদক মো. আরিফ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গুলজার আহমদ, সমাজসেবা সম্পাদক আজিজুর রহমান খোকন, তোফায়েল আহমদ প্রমুখ।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.