Sylhet Today 24 PRINT

ঢাকা উত্তরের প্যানেল মেয়র ডেইজিকে সিলেট সদর যুবলীগের সংবর্ধনা

সিলেটটুডে ডেস্ক |  ২১ জানুয়ারী, ২০১৮

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ডেইজি সারোয়ারকে সম্মাননা প্রদান করেছে সিলেট সদর উপজেলা যুবলীগ।

শনিবার (২০ জানুয়ারি) রাত ১০টায় সিলেট সদর উপজেলা যুবলীগের অস্থায়ী কার্যালয়ে এ সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর যুব মহিলা লীগের সভাপতি নাজিরা বেগম শিলার সভাপতিত্বে ও সদর উপজেলা যুবলীগ নেতা জিল্লুর রহমান জিল্লুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এডভোকেট এ. এফ. মো. রুহুল আনাম চৌধুরী মিন্টু। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩১, ৩৩ ও ৩৪ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর ডেইজি সারোয়ার।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জালালাবাদ থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এ কে এম কাওছার আহমদ চৌধুরী। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জালালাবাদ থানা আওয়ামী লীগের আহবায়ক উস্তার আলী উস্তার, মনোহর আলী বঙ্গবাসী, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা আশরাফ আলী, ময়না মিয়া, যুবলীগ নেতা জাহাঙ্গীর আমল, জায়েদ চৌধুরী, হাবিবুর হরমান, তৈয়্যব আলী সুমন, ছুনুর আলী প্রমুখ।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দকে সদর যুবলীগের পক্ষে থেকে ফুল দিয়ে সম্মাননা জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.