Sylhet Today 24 PRINT

সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২য় পর্বের র‍্যাফেল ড্র সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ২১ জানুয়ারী, ২০১৮

সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ সদর উপজেলা মাঠে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) কর্তৃক আয়োজিত চলমান ৪র্থ আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৭ এর প্রবেশ টিকিটের উপর ২য় পর্বের র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

শনিবার (২০ জানুয়ারি) রাত ১০টায় র‌্যাফেল ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতিসংঘের বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন এসএমসিসিআই এর ১ম সহ-সভাপতি ও বাণিজ্যমেলা আয়োজক কমিটির আহবায়ক আব্দুল জব্বার জলিল, সাবেক পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, মাওলানা খায়রুল হোসেন, বর্তমান পরিচালক মাহবুবুর রহমান, কাউন্সিলার আজাদুর রহমান আজাদ, টুলটিকর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী হোসেন, ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ, এসএমসিসিআই এর সদস্য ও বাণিজ্য মেলার  প্রধান সমন্বয়কারী এম এ মঈন খাঁন বাবলু, এসএমসিসিআই এর সচিব মো. জাহাঙ্গীর হোসেন, হাজী আব্দুল গফফার প্রমুখ।

২৪৫৭৬নং টোকনে একটি ১৩০৫ সিসি টাটা ইন্ডিগো কার প্রথম বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়। ৪১৩৪নং টোকনে বিজয়ী সুজন আহমদ ২য় পুরস্কার হিসেবে একটি মোটর সাইকেল পান। এছাড়াও র‌্যাফেল ড্র অনুষ্ঠানে মোট ৩৬ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.