Sylhet Today 24 PRINT

মুহিবুছ ছামাদ ও কমরুন্নেছা খাতুন চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্টের খাদ্য সামগ্রী বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ২২ জানুয়ারী, ২০১৮

মুহিবুছ ছামাদ ও কমরুন্নেছা খাতুন চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে গরীব ও অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (২১ জানুয়ারি) সিলেটের বিয়ানীবাজার থানাধীন আলীনগর মাঝের বাড়িতে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

প্রতিটি ব্যাগে ২০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি পিয়াজ, ১ কেজি ডাল, ১ লিটার, লবণ সহ নগদ ১০০ টাকা করে প্রদান করা হয়। শতাধিক অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মঞ্জুরুছ সামাদ চৌধুরী মামুন, ফাউন্ডার মো. মখলিছুর রহমান, শাহাজান হোসেন চৌধুরী, প্রবাসী মিফতাদুল চৌধুরী লিটন, ট্রাস্টের ফাউন্ডার মেম্বার মুরশেদ মঞ্জুর চৌধুরী, মামুন আহমদ (ইউপি সদস্য), সমাজসেবী শিপলু চৌধুরী, ফাউন্ডার সদস্য তানভীর আহমেদ তাহলিল, সামসুন নাহার চৌধুরী, সিরাজুন নাহার চৌধুরী, আয়েশা সামাদ চৌধুরী, নাজমা মঞ্জুর চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.