Sylhet Today 24 PRINT

সিএইচসিপি এসোসিয়েশন সিলেট জেলার অবস্থান কর্মসূচী মঙ্গলবার

সিলেটটুডে ডেস্ক |  ২২ জানুয়ারী, ২০১৮

বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন সিলেট জেলা শাখার উদ্যোগে চাকুরী জাতীয়করণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিএইচসিপি এর অবস্থান কর্মসূচী পালন করা হবে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চৌহাট্টাস্থ সিলেট সিভিল সার্জন অফিসে এ কর্মসূচী পালন করা হবে।

কর্মসূচীতে সিলেটের কর্মরত সকল সিএইচসিপি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান করেছেন বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন সিলেট জেলা শাখার সভাপতি মো. আকরামুল হক চৌধুরী ও সিলেট জেলার মিডিয়ার মুখপাত্র নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.