Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভা

সিলেটটুডে ডেস্ক |  ২২ জানুয়ারী, ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমন উপলক্ষে সিলেট মহানগর ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) বিকেলে এই সভার আয়োজন করা হয়।

২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন ইরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ছয়েফ খানের পরিচালনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সদস্য, সাবেক কাউন্সিলর আসমা বেগম।

সভায় বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জলিল ময়না, আব্দুল মন্নান, যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, বিলাল আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক আবুল হোসেন খান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাহতাব উদ্দিন জয়েন, সাংগঠনিক সম্পাদক আপতাব আলী, সিনিয়র সদস্য ফজলুল হক, রাখাল দে, জামাল উদ্দিন, ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মুমিনুল হক বকুল, বঙ্গবন্ধু ফাউন্ডেশন দক্ষিণ সুরমার সভাপতি ডা. মুহিবুর রহমান, বাবুধন, মো. রাজন, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি টুটুল মাহমুদ মান্না, নাজিম উদ্দিন আলী রবি প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জননেত্রীর সিলেট সফর সফল করতে প্রতিটি ওয়ার্ড ও গ্রামে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনকে কাজ করতে হবে। শেখ হাসিনা সরকারের জনকল্যাণকর কাজগুলো সাধারণ মানুষকে জানাতে হবে। তাহলে মানুষ বুঝতে পারবে স্বাধীনতার পক্ষের ও বিপক্ষের সরকারের পার্থক্য।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.