Sylhet Today 24 PRINT

কোকোর ৩য় মৃত্যুবার্ষিকীতে মহানগর বিএনপির দোয়া মাহফিল বুধবার

সিলেটটুডে ডেস্ক |  ২৩ জানুয়ারী, ২০১৮

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) বাদ আসর নগরীর হযরত শাহজালাল (র.) মাজার সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত্ সাদেক বুধবার অনুষ্ঠিতব্য দোয়া ও মিলাদ মাহফিলকে সফলের জন্য মহানগর বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

যথাসময়ে উপস্থিত থেকে দোয়া মাহফিলকে সফল করার জন্য সিলেট মহানগর বিএনপি, ২৭ টি ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.