Sylhet Today 24 PRINT

চৌকিদেখী স্ট্রাইকার্স দলের খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৪ জানুয়ারী, ২০১৮

চৌকিদেখী ক্রিকেট লীগে (সিসিএল) সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় চৌকিদেখী স্ট্রাইকার্স দলের খেলোয়াড়দের সম্মাননা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাতে সিলেট নগরীর চৌকিদেখী এলাকায় টিম ম্যানেজার সেবুল আহমদের উদ্যোগে খেলোয়াড়দের মধ্যে উৎসাহ প্রদানের লক্ষে তাদের এ সম্মানে সংবর্ধনা প্রদান ও নৈশভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের হাতে সম্মাননা তুলেদেন সিলেট জেলা ক্লাব সমিতির সাধারণ সম্পাদক, মিলাদ ড্রিংকিং ওয়াটারের সত্ত্বাধিকারী ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক হাজী মিলাদ আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের বোর্ড অব ডাইরেক্টর ইমদাদ হোসেন চৌধুরী, বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার ফ্রান্স শাখার সভাপতি মো. বাছিত হোসেন, নগরীর ৪,৫ ও ৬নং ওয়ার্ডের কাউন্সিলার পদপ্রার্থী মোছা: সেলিনা রাজা, একরাম হোসেন, সেলিম আহমদ বাদশাহ, শান্ত কুমার, ফয়ছল আহমদ, নিজাম আহমদ, সোহেল, সোহাদ, অভি প্রমুখ।

টিম ম্যানেজার সেবুল আহমদের পরিচালনায় খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন টিমের অধিনায়ক মিজান, তাইবুর, সানেদ, শফিক, রিংকু, মুন্না, নাহিদ, আহরাব, সাকিব, রেদওয়ান, আসাদ, রাজু, আল-আমিন, বাধন, তানভীর, সামাদ।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.