Sylhet Today 24 PRINT

শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জানুয়ারী, ২০১৮

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সিলেট জেলা শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা শাখার সভাপতি ডা. রকিবুল হাসান জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেবব্রত চৌধুরী লিটনের সঞ্চালনায় বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় সংঘটনের অস্থায়ী কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।    

বর্ধিত সভায় বক্তারা আগামী ৩০ জানুয়ারি সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে সফল ও সার্থক করতে সংঘটনের সকল উপজেলা শাখার নেতৃবৃন্দের প্রতি নিজ নিজ উপজেলার ব্যানার ফেস্টুন নিয়ে জনসভাস্থলে যথা সময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি এনাম হোসেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবদুল হামিদ, বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি জিয়াউল হক পান্না, গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি আসাদুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি সোয়েব আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুমিনুল হাসান, দক্ষিণ সুরমা উপজেলা শাখার সাধারণ সম্পাদক জয়ন্ত গোস্বামী, ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মাহমুদুল অভি, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ নেতা শাকিল আহমদ, পিন্টু দেবনাথ, সারোয়ার জাহান, আবদুল্লা আল মামুন, মারুফ আহমদ, শাকিল আহমদ নয়ন, সাব্বির আহমদ, আব্দুর রহিম, সালাউদ্দিন আহমদ প্রমুখ।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.