Sylhet Today 24 PRINT

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন

নিউজ ডেস্ক |  ২৪ জানুয়ারী, ২০১৮

ফাইল ছবি

মিহির টিউটোরিয়াল, এম.এম একাডেমী ও Dream(Youth Skill Development Agency ) এর যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী প্রতিযোগীদের আগামী ২ ফেব্রুয়ারি ২০১৮ এর মধ্যে এক কপি ছবিসহ অফিসে এসে রেজিস্টেশন করতে হবে।

প্রতিযোগিতায় ক বিভাগে ৩য় থেকে ৫ম শ্রেণী ও খ বিভাগে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম পুরষ্কার দেড় হাজার টাকার প্রাইজবন্ড, দ্বিতীয় পুরষ্কার এক হাজার টাকার প্রাইজবন্ড, তৃতীয় পুরষ্কার আটশত টাকার প্রাইজবন্ড বিজয়ীদের প্রদান করা হবে। এছাড়া অংশগ্রহণকারী সকলকে পুরস্কৃত করা হবে।

স্থান: Mornington University Campus (2nd floor)আম্বরখানা, সিলেট। রেজিষ্টেশনের জন্য যোগাযোগ: এম.এম একাডেমী হল, লামাবাজার, সিলেট। মোবাইল : ০১৭৩৭ ২০৬ ৭৮০।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.