Sylhet Today 24 PRINT

সাংবাদিকদের উপর হামলা : সিলেট প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জানুয়ারী, ২০১৮

সিলেটের আদালত চত্বরে পেশাগত দায়িত্ব পালনকালে যমুনা টেলিভিশনের ক্যামেরাপারসন নিরানন্দ পাল ও যুগান্তরের ফটো-সাংবাদিক মামুন হাসানের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট প্রেসক্লাব।

প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির ও সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে বলেন, আদালতের মত সুরক্ষিত আঙ্গিনায় সাংবাদিকদের উপর এমন ঘৃণ্য হামলা দুঃখজনক। তারা অবিলম্বে এ ঘটনার নিরপেক্ষ তদন্তপূর্বক দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে সিলেটের আদালত প্রাঙ্গণে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী ও তার অনুসারীদের দ্বারা হামলার শিকার হন যমুনা টেলিভিশনের ক্যামেরাপারসন নিরানন্দ পাল ও যুগান্তরের ফটো-সাংবাদিক মামুন হাসান। এসময় তাদের ক্যামেরাও ভাঙচুর করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.