Sylhet Today 24 PRINT

সিলেটে সাংবাদিকের উপর হামলা : জেলা প্রেসক্লাবের নিন্দা

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জানুয়ারী, ২০১৮

সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য, দৈনিক যুগান্তর ও শুভ প্রতিদিন পত্রিকার আলোকচিত্রী মামুন হাসান এবং যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন নিরানন্দ পালের উপর আদালত চত্বরে হামলার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার এক বিবৃতিতে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল এই ঘটনার নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে বলেন, আদালত চত্বরে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীর নির্দেশে তার অনুসারী সন্ত্রাসীরা কর্মরত সাংবাদিকদের উপর যেভাবে হামলা চালিয়েছে, তা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। এই হামলার মাধ্যমে সন্ত্রাসীরা প্রমাণ করেছে, পেশিশক্তি দিয়ে তারা গণমাধ্যমকে দাবিয়ে রাখতে চায়। নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.