Sylhet Today 24 PRINT

সুবিধাবঞ্চিত স্কুলগামী শিশুদের মধ্যে সূর্যোদয় ফাউন্ডেশনের ব্যাগ বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জানুয়ারী, ২০১৮

সিলেটের অন্যতম সামাজিক সংগঠন সূর্যোদয় ফাউন্ডেশন কর্তৃক সুবিধাবঞ্চিত স্কুলগামী শিশুদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টায় শাহী ঈদগাহস্থ টিভি গেইটে 'আলোকিত পাঠশালায়' অধ্যয়নরত সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে এ স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

বছরের প্রথম দিকে নতুন স্কুল ব্যাগ পেয়ে তারা অনেক আনন্দিত। তাদের প্রত্যাশা তাদের সাহায্যার্থে যেন আরো মানুষ এগিয়ে আসে যাতে করে তারা তাদের পড়ালেখা চালিয়ে যেতে পারে।

এ সময় সূর্যোদয় ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ এবং আলোকিত পাঠশালার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.