Sylhet Today 24 PRINT

সিলেট জেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জানুয়ারী, ২০১৮

বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল করেছে সিলেট জেলা বিএনপি।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বাদ আসর নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার সংলগ্ন জামে মসজিদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে সিলেট জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মাহফিলে মো. শাহজাহানের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়া মাহফিলে জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, শহীদ জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু, দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, সিলেট জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট নুরুল হক, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ, সহ-সভাপতি কামরুল হুদা জায়গীরদার সহ আরো অনেক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.