Sylhet Today 24 PRINT

সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে জেলা বিএনপির শুভেচ্ছা বিনিময়

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জানুয়ারী, ২০১৮

সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে সিলেট প্রেসক্লাব ভবনে তাঁরা নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, সহ সভাপতি কামরুল হুদা জায়গীরদার ও এ কে এম তারেক কালাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম ও সহ দপ্তর সম্পাদক আব্দুল মালেক উপস্থিত ছিলেন।

প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি ইকরামুল কবির, সিনিয়র সহ সভাপতি এনামুল হক জুবের, সহ সভাপতি এমএ হান্নান, সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, সহ সাধারণ সম্পাদক ইয়াহইয়া ফজল, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক নূর আহমদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক খালেদ আহমদ ও নির্বাহী কমিটির সদস্য মো. ফয়ছল আলম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.