Sylhet Today 24 PRINT

‘কর্মক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধীদের সংযুক্তকরণ’ সেমিনার ২৯ জানুয়ারি

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জানুয়ারী, ২০১৮

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ এমপ্লোয়ার্স ফেডারেশন (বিইএফ), বাংলাদেশ বিজনেস এন্ড ডিজেবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) ও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) এর উদ্যোগে 'কর্মক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধীদের সংযুক্তকরণ' বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হবে।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুর ২টায় সোবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টারে এ সেমিনারের আয়োজন করা হয়েছে।।

বাংলাদেশের শারীরিক প্রতিবন্ধীদের কর্মক্ষেত্রে সংযুক্তকরণের মাধ্যমে তাদেরকে উন্নয়নের মূল ধারায় অন্তর্ভুক্তকরণ এবং প্রতিবন্ধীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এবং চিটাগাং স্টক এক্সচেঞ্জ এর চেয়ারম্যান ড. এ কে আব্দুল মোমেন।

সেমিনারে সভাপতিত্ব করবেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদ।

সেমিনারে উপস্থিত থাকার জন্য কর্মে সক্ষম শারীরিক প্রতিবন্ধী, কর্মসংস্থান দানে আগ্রহী প্রতিষ্ঠান মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানিয়েছেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদ।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.